বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

‎

‎
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎
‎বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাত এমপি বলেছেন, ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর। ত্রিশালকেই আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে। সরকার ইতোমধ্যে ত্রিশালকে নজরুল সিটি হিসাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী ত্রিশাল বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।
‎তিনি আরো বলেন, আগে বগুড়া বিমান বন্দরের কাজ শুরু হবে পরে ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হবে।
‎
‎ বিএনপি সরকার গঠন করলে জনগনকে সাথে নিয়ে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, ত্রিশালে বিমানবন্দর হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ব্যাপক উন্নতি হবে। কিছু দিনের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকা দৃশ্যমান হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করেন। তিনি ত্রিশালসহ মাদক মুক্ত দেশ গঠন করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ত্রিশাল ইতোমধ্যেই উন্নত উপজেলা হিসাবে স্বীকৃত, আধুনিক ত্রিশালের উন্নয়ন আপনাদের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমানের হাত ধইে হবে। কপালে থাকলে তিনিও যে কোন সময় মন্ত্রীসভায় অর্šÍভ’ক্ত হবেন। তিনি সরকারি চাকুরিদের উদ্দেশ্য করে বলেন, এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।
‎
‎ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park