বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে ইয়াবা কারবারের অভিযোগে দুজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি এবং সামারি ট্রায়ালে মাদক সেবনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে উপজেলার শশীদল বাজারের উত্তর পাশে একটি বন্ধ গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ১০০ পিস ইয়াবাসহ রেজাউল করিম (১৯) ও অন্তর (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর-আল-আহসানসহ পুলিশের সদস্যরা।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি এরশাদ মিয়া (৫৭) কে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি ব্রাহ্মণপাড়া থানায় ৭ নভেম্বর দায়ের করা হয়েছিল।
এ ছাড়া পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে মহসিন আলম (৩০) ও সুরুজ মিয়া (৫৫) নামে দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সততা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park