শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, কয়েকজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এমপির বাড়ীতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন সালথায় হাসান আশরাফকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহিনুর রহমান কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ আমির হামজার তাফসির মাহফিলের বিপরীতে মাদকবিরোধী সমাবেশের ডাক, কালীগঞ্জ শহরে উত্তেজনা ঝিনাইদহে পূজার চাঁদা তোলা নিয়ে বিশ্বাস ও সেন গুষ্টির বিরোধে মারামারি, ৫ জন আহত

তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা

কুমিল্লা জেলার ‘খ’ ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, কিশোর গ্যাংবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর-২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন কুমিল্লার পুলিশ সুপার।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামানকে ‘খ’ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পেলেন।

এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে জেলার আরও আটজন পুলিশ কর্মকর্তা ও আটজন কনস্টেবলকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারত্ব ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় চান্দিনা থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park