শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ ওসির নেছারাবাদের বলদিয়ায় গনসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল নেতা নুরুল আলম বিপ্লব ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আজ বিশ্ব ডায়াবেটিস দিবস: “ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ: সুস্থ জীবনের চাবিকাঠি” ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী, বিজিবি বলছে, ভয়ের কোনো কারণ নেই রাজশাহীতে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬ রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী দেশের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তন করতে হবে : রাষ্ট্রপতি

ত্রিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ইকবাল হোসেন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়ন যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাগামারা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৬নং ত্রিশাল ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজাহারুল আলম জুয়েল মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা যুবদলের যুবনেতা জাফর ফরাজি। সভাটি সঞ্চালনা করেন যুবনেতা রফিকুল ইসলাম শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দের মধ্যে শরিফুজ্জামান সিজার, হুমায়ুন রেজা প্রিন্স, আবু তাহের ও মানিক আচার্য্য।

এছাড়া ত্রিশাল পৌর যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম নয়ন (ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ), কামরুজ্জামান সুমন (ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব), তোফায়েল আহমেদ ফয়সাল (ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক), দেলোয়ার হোসেন রাজু, হানিফ মিয়া ও এরাফিউল হক দিদার।

অন্যদিকে ৬নং ত্রিশাল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, শাহিন মণ্ডল, এস কে মুসা, রফিক ফরাজি, মিন্টু মিয়া, সুমন মিয়া, সজিব মণ্ডল, আবুল হোসেন ও আল আমিন খানসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আগামী দিনে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

স্থানীয় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park