সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে যোগদান করলেন নতুন ডিসি ও এসপি গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, খোলা হলো জেলা কার্যালয়ের তালা রাজবাড়ী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনীয় ফলাফল মধ্যরাতে ঘোষণা শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযানে মালিকানবিহীন ১৪৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার আশাশুনিতে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১ জাহাজমারা ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মো. ইউসুফ

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালিত হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও নথিপত্র যাচাই করে বেশ কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। এ সময় প্রয়োজনীয় নথিপত্রও সংগ্রহ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ-সংক্রান্ত নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন নথি সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা।
অভিযান শেষে ঝিনাইদহ জেলা দুদকের সহকারী পরিচালক মো. খালিদ মাহমুদ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সরকারি অর্থ বরাদ্দ আত্মসাতের অভিযোগ নিয়েও সংবাদ প্রকাশিত হয়েছিল। এসব সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই শেষে দুদক কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park