বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জসিমের নেতৃত্বে চলছে পপুলার ও জমজম? মাজার রোডে হোটেল ঘিরে অনুসন্ধানে নানা অভিযোগ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বরাদ্দকৃত সার কৃষকদের হাতে পৌঁছানোর আগেই উধাও: এক দিনেই শূন্য হয়ে যায় গোডাউন! কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল ন‌ওগাঁর নিয়ামতপুরে অবৈধ সার মজুদের কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ পার্বতীপুরে সরকারি অনুদান ছাড়াই চলছে তা’লীমুল কোরআন হাফিজিয়া মাদরাসা গোপালগঞ্জে টুঙ্গিপাড়া বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন ন‌ওগাঁর বদলগাছী থানার পুলিশ সদস্যদের সঙ্গে নওগাঁর পুলিশ সুপারের মতবিনিময় ন‌ওগাঁর নিয়ামতপুরে ট্রেড লাইসেন্স সেবা সহজীকরণ ও স্থানীয় সরকার-ব‍্যবসায়ী সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ​

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ সোহেল রানা
রাজশাহী প্রতিনিধি

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০০০০ ঘটিকা হতে সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ ইউসুফপুর এবং চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে *৪৩৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য নিজ দায়িত্বপূর্ণ থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০০৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন মুক্তারপুর বালিরঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে *৫০ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা করা হয়েছে।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park