শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা ওসিসহ টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার ন‌ওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের Additional Profile! স্থায়ীভাবে মুছে যাবে অতিরিক্ত প্রোফাইল, মূল আইডি নিয়ে বড় সুখবর নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ১০জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের যেন হিড়িক পড়েছে! একের পর এক সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে *এস*আর*বি ও বি*জি*বি* মহাপরিচালক

জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা ওসিসহ টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

শরিফুল হাসান,সালথা

দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংঘটিত ওই নাশকতায় থানা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অস্ত্রাগারে রক্ষিত সরকারি এবং পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা এবং সাহসিকতার এই পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।
এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্যই অত্যন্ত গর্বের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park