শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় পৃথক মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ ১০জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার আমিন আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে পদত্যাগের যেন হিড়িক পড়েছে! একের পর এক সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে *এস*আর*বি ও বি*জি*বি* মহাপরিচালক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ সালথায় স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান রেখে পালালেন ব্যবসায়ী কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা কৃষি অফিসে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাতিয়ার আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফয়জুল বারী তারীফ।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কৃষি প্রণোদনার আওতায় খেসারি বীজ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে এবং বঞ্চিত প্রকৃত কৃষকদের তালিকা জমা দিতে জামায়াতের আটজন ওয়ার্ড সভাপতি উপজেলা কৃষি কার্যালয়ে যান। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা নুসরাত জাহান কলি ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে জামায়াতের আটজন নেতাকর্মী এবং তাঁদের রক্ষা করতে গিয়ে জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম লিটন আহত হন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত দুই কৃষি কর্মকর্তার ভূমিকা যাচাই, যুবদল উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, ছাত্রদল আহ্বায়ক রিয়াজ মাহমুদ,সদস্য সচিব আব্দুল হালিম সহ হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি দপ্তরে সাধারণ মানুষের নিরাপদে সেবা গ্রহণের পরিবেশ নিশ্চিত করা।
এ সময় বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park