শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় স্প্রে দিয়ে কলা পাকানোর অভিযোগ, ইউএনওর অভিযানে দোকান রেখে পালালেন ব্যবসায়ী কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার নওগাঁয় আধুনিকায়নের পর নতুন রূপে কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ স্লোগানে মেয়র প্রার্থী জহির হাসান মোহনের মতবিনিময় সভা জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের নাম-পরিচয় ও লোগো ব্যবহার করে প্রতারণা! সিলেটে কে এই রায়হান হোসেন.? আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১২ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ দুস্থ রোগীদের মাঝে রোগী কল্যাণ সমিতির পুষ্টিকর খাদ্য ও স্যালাইন বিতরণ ন‌ওগাঁর বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

কালীগঞ্জে লকডাউনে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কেরোসিন ঢেলে টায়ারে আগুন ধরিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে তারা কেরোসিন ঢেলে টায়ারে আগুন ধরিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে এসআই নাহিদ, এসআই জিহাদুজ্জামান, এসআই রুবেল ও এএসআই রফিকসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালীগঞ্জ উপজেলার আড়পাড়া ইউনিয়নের নদীপাড়া গ্রামের মো. সেলিম মীরের ছেলে মোহাম্মদ আবির রহমান শাওন (২০) এবং একই গ্রামের আলিফ মোল্লার ছেলে মোহাম্মদ হৃদয় (২০)।
পুলিশের দাবি, হৃদয় হোসেন রিমন খাব্বারের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা এসব কর্মকাণ্ডে অংশ নেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park