
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ ভবন সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপে কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় ফিতা কেটে নবসংস্কারকৃত পুলিশ ফাঁড়িটির উদ্বোধন করেন নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা পরিষদ, নওগাঁর প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পরিষদের অর্থায়ন ও সহযোগিতায় ফাঁড়িটির সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংস্কার ও আধুনিকায়নের ফলে কালিতলা পুলিশ ফাঁড়ির কর্মপরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের দায়িত্ব পালন সহজতর হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণও আরও সহজে, দ্রুত ও কার্যকরভাবে পুলিশি সেবা পাবেন।
এ উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।