রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)র হাতে ২০ পিস ইয়াবা সহ আটক ১ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোষ্টে আন্তজেলা কুখ্যাত ০৩ জন ডাকাত দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ সহ গ্রেফতার নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চায় VARDS: মহাসচিব শহিদুল ইসলাম

গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

*লুৎফর সিকদার*
(নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:

গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি ‘কারা বার্তা’ নামক একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অনিয়ম এবং কারারক্ষীদের সাথে দুর্ব্যবহারের মনগড়া অভিযোগ তুলে একটি পোস্ট প্রকাশ করা হয়। তবে সরেজমিনে কারা কর্তৃপক্ষ ও দায়িত্বরত কারারক্ষীদের সাথে কথা বলে এসব অভিযোগের কোনোরকম সত্যতা পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র ও কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করতে এবং জেল সুপারের ব্যক্তিগত ও পেশাগত সুনাম নষ্ট করতেই একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, কারাগারে আটক বিশেষ কয়েকজন বন্দিকে বাড়তি সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে এবং কারারক্ষীদের ওপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেল সুপার মো. নিজাম উদ্দিন নিজের অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন,কারাগারে ভিআইপি বা রাজবন্দি বলে কোন বন্দি আটক থাকেনা। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নাশকতা সংশ্লিস্ট মামলায় কিছু বন্দি আটক ছিল। তাদের কে পর্যায় ক্রমে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে।
তাছাড়া কারাগারে কোনো বন্দিকেই নিয়মের বাইরে বাড়তি কোনো সুযোগ দেয়া হয় না। সরকারি বিধিমালা অনুযায়ী শতভাগ পেশাদারিত্বের সাথে বর্তমান পরিস্থিতিতে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি এবং কারারক্ষীদের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এখানে একযোগেই কাজ করছে।
অনিয়ম ও নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা আখ্যা দিয়ে জেল সুপার আরও বলেন, একটি চক্র হয়তো আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর চক্রান্ত হিসেবে এটি করছে। কারাগারের বর্তমান পরিবেশে এখানে কোনো ধরনের নির্যাতনের সুযোগই নেই। আর মানসিক নির্যাতনের যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে তিনি বলেন, আমাদের কারারক্ষীরা রোস্টার অনুযায়ী নিয়মমাফিক ডিউটি বণ্টন করে দায়িত্ব পালন করেন। এটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়ার অংশ, এখানে কোন অমানবিক আচরণ বা মানসিক যন্ত্রণা দেয়ার কোন প্রশ্নই ওঠে না।
কারাগারের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে জেল সুপার জানান, ভেতরে সকল বন্দি নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য সরকারি সুবিধা পাচ্ছেন। এখানে কোনো বিশৃঙ্খলা নেই এবং বন্দিদের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্ট মামলার বন্দিদের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং নিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাদেরকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, ফেসবুকে ছড়ানো অভিযোগের সত্যতা যাচাইয়ে কারাগারে কর্মরত একাধিক কারারক্ষীর সাথে কথা হলে তারা এ বিষয়টিকে ভিত্তিহীন বলেই অভিহিত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেন, কারাগারে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা ঊর্ধ্বতনদের নির্দেশনা ও রোস্টার অনুযায়ী নির্ধারিত সময়সূচি মেনে কাজ করে থাকি। দায়িত্ব পালনের সময় কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। এখানে নিয়মের বাইরে কিছু হয় না।
অপর এক কারারক্ষী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অনিয়ম বা দুর্ব্যবহারের কথা বলা হচ্ছে, বাস্তবে কর্মক্ষেত্রে আমরা সে ধরনের কোনো পরিস্থিতি দেখিনি। জেল সুপার স্যারের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক উপায়েই কারাগারের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park