রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)র হাতে ২০ পিস ইয়াবা সহ আটক ১ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোষ্টে আন্তজেলা কুখ্যাত ০৩ জন ডাকাত দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ সহ গ্রেফতার নওগাঁয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে গোপালগঞ্জে জেল সুপারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে চায় VARDS: মহাসচিব শহিদুল ইসলাম

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এ.কে. পলাশ, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তদন্তে প্রাপ্ত পলাতক আসামি একজন, এজাহারনামীয় পলাতক আসামি একজন, দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের চারজন রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল ইসলাম নয়ন (৪৭) গ্রেপ্তার হন। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা এলাকার বাসিন্দা।
এ ছাড়া এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে অভিযানে দুটি জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. তরিফুল ইসলাম ডালিমকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে, এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. মনির হোসেন (৩০), মো. রফিকুল ইসলাম (৪৫), মো. সৌরভ (২৭) ও মো. সাইফুল ইসলাম (২৬)। তাদের সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত আসামী সাতজনকে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park