সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেতবে ব্যাডা বরিশাল — মিরাজ

  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ২২৩ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ

ফুটবল বিশ্বকাপের উম্মাদনা শেষ হতে না হতেই শুরু হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল নিয়ে মাতামাতি। তর্ক-বিতর্ক ছাপিয়ে সাত দলের লড়াইয়ে নিজের দলকে এগিয়ে রাখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। হুঙ্কার দিয়ে জানিয়েছেন, এবার চ্যাম্পিয়ন হবে ফরচুন বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়াচ্ছে ৬ জানুয়ারি থেকে। আসরকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সোমবার (০২ জানুয়ারি) ফরচুন বরিশালের হয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মিরাজ।

২০১৬ সালে রাজশাহী কিংস ও ২০১৯ সালে খুলনা টাইগার্সের হয়ে শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছেন এ অলরাউন্ডার। নিজের সপ্তম আসরে ফরচুন বরিশালের হয়ে সে আক্ষেপ এবার মেটাতে চান মিরাজ!

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের দলটা ভালো হয়েছে। সাকিব ভাই আছে শেষ বছরেও খেলেছিল, রিয়াদ ভাই আছে, আমি আছি। এবাদত আছে, খালেদ আছে প্রায় জাতীয় দলের অনেক খেলোয়াড় আছে। অবশ্যই আশা রাখছি আমরা চ্যাম্পিয়ন হব। কারণ আমি বিপিএলে ছয়বার খেলব এবার দিয়ে। দুইবার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হতে পারিনি। চ্যাম্পিয়নের স্বাদ নিতে পারিনি। কিন্তু এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’

গণমাধ্যমকে নিজের ইচ্ছার কথা জানানোর পর সামাজিক মাধ্যমেও বরিশালকে জেতানোর হুঙ্কার ছেড়েছেন মিরাজ। ফোনে কাউকে উত্তর দিচ্ছেন এমন ভঙ্গিতে একটি ছবি পোস্ট করে বরিশালের ভাষায় রসিকতা করে সেখানে মিরাজ লেখেন, ‘এ মনু ক্যামোন আছেন আমনেরা? বিপিএল তো চইল্লা আইছে, আমনেরা পস্তুতি নেছেন তো? জেতবে ব্যাডা বরিশাল!’

গত বছর জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় পার করেছেন মিরাজ। ক্যারিয়ারে ২০২২ সালটা স্মরণীয় হয়ে থাকবে তার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান অবদান, ‘সাকিব-পরবর্তী’ যুগে, সম্ভাবনা রয়েছে দেশের ক্রিকেটের সব থেকে বড় তারকা হবার! ২০২২ সালে এ টাইগার অলরাউন্ডার ৮ টেস্টে শিকার করেছেন ৩১ উইকেট। ১৫ ইনিংসে তার রান ১৮৫। ওয়ানডেতে ম্যাচে নিজের ঝুলিতে পুরেছেন ২৪ উইকেট। ৯ ইনিংস ব্যাট করে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিসহ ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। আর টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে ৪ উইকেট তোলার পাশাপাশি ২০.৩৩ গড়ে করেছেন ১২২ রান!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park