মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নাটোরের গুরুদাসপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ৩

  • আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ উমর ফারুক

নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচির পরে, সমকাল পত্রিকার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ (২৮) এর ওপর হামলার ঘটনায় ৩ জন ও অন্য মামলার ১ আসামি সহ মোট ৪ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটককৃতরা হলেন,নহর মোল্লা(২০), জুয়েল রানা(২৮), ও সুমন (৩০)। বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন,সাংবাদিক নাজমুল হাসানের ওপর হামলার ঘটনায় গত ৬ জানুয়ারী শুক্রবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেন নাজমুল। এজাহারের পরিপ্রেক্ষিতে ঐ রাতেই মামলা রুজু হয়। এজাহারে নান্নু মোল্লা(৪৫), নহর মোল্লা(২০),জুয়েল রানা(৩০) ও সুমন সহ অজ্ঞাত নামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
এরপর রবিবার ৮ জানুয়ারী ভোর রাতে পাশ্ববর্তী থানা তাড়াশের মান্নান নগর এলাকার একটি পুকুর থেকে তাদের আটক করা হয়। তিনি আরও বলেন,হামলার ঘটনায় আটক ৩ জন ও অন্য মামলার আসামি এক জন, মোট ৪ জনকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে।

উল্লেখ্য যে,গত বুধবার ৪ জানুয়ারী বিকেলে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে অবৈধ পুকুর খননকারী নান্নু মোল্লা ও তার ভাই নহর মোল্লাসহ কয়েকজন সন্ত্রাসী সাংবাদিক নাজমুলের ওপর হামলা চালায়। এতে বুকের হাড় ভেঙ্গে যায় নাজমুলের, আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সাংবাদিক নাজমুলের উপর এমন হামলায় দোষীদের দ্রুত আটকের দাবীতে গুরুদাসপুর ও লালপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park