সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত।

  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১০৩ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৭’জন আহত হয়েছে। আহত ৭’জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি ৪’জনকে ভর্তি ও ১’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মারামারি চলাকালে দুই গ্রুপের লোকজন অন্তত ৫’শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫’জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙা বাজার ও কাদিয়ার চর নামক এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিলাসপুরের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদববর গ্রুপের সাথে বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে জলিল মাদবর গ্রুপের লোকজন দুর্বাডাঙ্গা বাজারে পৌঁছালে কুদ্দুস বেপারীর লোকজন ককটেল ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর হামলা করে। পূর্বপ্রস্তুতি থাকায় জলিল মাদবর গ্রুপের লোকজনও পাল্টা হামলা চালায় কুদ্দুস বেপারীর লোকজনের উপর।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জাজিরা থানা পুলিশ।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park