সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিপিএল খেলতে এসে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেলেন ওয়াহাব রিয়াজ

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ৪৫৮ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক ;

বিপিএলে খেলছেন পাকিস্তানের মন্ত্রী! অবাক হলেও আজ এমন ঘটনার জন্ম দিয়েছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের পাঞ্জাব সরকারে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এই পেসার।

আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। যেখানে ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহাব রিয়াজ।

পাকিস্তানের তারকা পেসার এই মুহূর্তে আছেন বাংলাদেশে। খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলছেন তিনি। শুধু খেলছেন বললে ভুল হবে, রীতিমতো মাতিয়ে রেখেছেন নিজের আগ্রাসী বোলিংয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি। মাত্র সাড়ে ছয় ইকোনমিতে শিকার করেছেন ১২ উইকেট।

গত রাতে সিলেটে পা রেখেই এই সুসংবাদ পেয়েছেন তিনি। জানা গেছে, বিপিএল শেষ করে দেশে ফিরে শপথ গ্রহণ করে মন্ত্রীত্ব বুঝে নেবেন ওয়াহাব রিয়াজ। ইতোমধ্যে তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তাও আসতে শুরু করেছে।

খুলনা দলে সতীর্থ পাকিস্তানি ক্রিকেটার আজম খান টুইটারে ওয়াহাব রিয়াজের নতুন একটি ছবি আপলোড দিয়ে লিখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সাথে মজা করছি।’

বাঁ হাতি এই পেসার পাকিস্তানের জার্সি গায়ে ১৫৬টি ম্যাচ খেলে শিকার করেছেন ২৩৭ উইকেট। ছিলেন পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park