সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো পাখিমারা পিভি মাধ্যমিক বিদ্যালয় ৫০ বছরের পূর্তি ও প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান।

  • আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৫ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:

বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো কলাপাড়ার ঐতিহ্যবাহী পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় এর ৫০ বছরের পূর্তি ও প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান মুহিব।

জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, টি-শার্ট বিতরণ, রেলী, উদ্বোধনী নৃত্য, উদ্বোধনী রেপ্লিকা উড়িয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আগত অতিথি ও স্থানীয় জনপ্রতিনিধি সহ অতিথিদের সমন্বয়ে মতবিনিময় সভা এবং আগত অতিথি ও অবসরপ্রাপ্ত শিক্ষক দেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মধ্যাহ্নের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মুহিব, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হালদার, মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক, নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি বৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান আয়োজক ও পৃষ্ঠপোষক জনাব বিজয় চন্দ্র সরকার, চিফ একাউন্টেন্ট আলিফ গ্রুপ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের সমন্বয়ের সংগীত অনুষ্ঠান ও নিত্য।

সন্ধ্যায় কুয়াকাটা খানাবাদ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বরিশাল বেতারে নিয়মিত শিল্পী ডঃ মোঃ শহিদুল ইসলাম শাহীন এর উপস্থাপনা ও পরিবেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশন করেন অনির্বাণ শিল্প গোষ্ঠী। রাত ০৮টা হতে ১১ টা পর্যন্ত চলে ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীত অনুষ্ঠান। অতঃপর র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কাঁঠালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু চিন্ময় সরকার, আবুল বাশার ও রমা বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park