সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৫০ কেজি ইলিশ গেলো এতিমখানায়, ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৪৬ বার পঠিত

সাকায়েত উল্লাহ সাগর : লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে মো. রিপন প্রকাশ রিদন নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

এসময় রিপনের কাছ থেকে উদ্ধার ২০ কেজি ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। তিনি চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টাংকি বাজার এলাকার বশির আহমেদের ছেলে।

এদিকে বুধবার (১২ অক্টোবর) রাতে রায়পুর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি। ইলিশগুলো এতিম খানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জালগুলো পুড়িয় নষ্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমদাদুল হক।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার রাত সোয়া ৮টা থেকে নৌ-পুলিশ সদস্যরা মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নামেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চলে। অভিযানের সময় ভোরে তেলিরচর এলাকা থেকে ২০ কেজি ইলিশসহ মাছ ব্যবসায়ী রিপনকে আটক করা হয়। রিপন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছের ব্যবসা করে আসছেন।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ বলেন, জব্দ মাছগুলো এতিমখানায় দেওয়া হয়েছে। মা-ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park