
সাজেদা পারভীন
স্টাফ রিপোর্টার
টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জে দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ মেলার আয়োজন করেছে।
শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসটি মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। পৌরপার্কে অনুষ্ঠিত এ মেলায় ৪০ টি স্টল বসেছে। এতে বস্ত্র পাট চারু কারু মৃৎ ও হস্ত শিল্পে উৎপাদিত পণ্যের সমাহার ঘটেছে এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।
বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের সহকারী ব্যবস্থাপক গৌরব দাস বলেন বস্ত্র পাট চারু কারু মৃৎ ও হস্ত শিল্পের প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত পণ্যের পসরা বসেছে।এখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য সুলভে কিনতে পারছেন।