মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শান্তি-অশান্তি নিয়ে বরিশালে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল

  • আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭০ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্র ঘোষিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নে পদযাত্রা করেছে বিএনপি। আর আওয়ামী লীগ করেছে শান্তি সমাবেশ।
শনিবার ( ১১ ফেব্রুয়ারি) বরিশালেও প্রতিটি ইউনিয়নে দুই দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

বরিশাল জেলায় বিএনপির সবচেয়ে বড় পদযাত্রা হয়েছে বাবুগঞ্জ উপজেলায়। সেখানে পদযাত্রায় নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপি কোনো কর্মসূচি দিলেই আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি হয়। তাদের কর্মসূচির নাম শান্তি সমাবেশ। কিন্তু তারা তো শান্তিতে কিছু পালন করছে না। আমাদের কর্মসূচিতে আসার সময় নেতাকর্মীদের ওপর বরগুনাসহ বরিশালের বিভিন্ন ইউনিয়নে হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এসব জায়গা থেকে তাদের সরে আসতে হবে।

পদযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমাদের দাবি পরিষ্কার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যতদিন এই দাবি না মানা হবে আমরাদের আন্দোলন চলতে থাকবে। এদিকে বরিশালের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলছে তখন বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। কিন্তু আওয়ামী লীগ দেশে কোনো অশান্তি সৃষ্টি হতে দেবে না।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি বরিশাল নগরীতে মাত্র ৪০০ গজ দূরত্বে বিএনপির বিভাগীয় সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park