সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের মরদেহ ১৭ দিন পর হস্তান্তর করেছে বিএসএফ।

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের মরদেহ ১৭ দিন পর হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার বিকালে শ্যামকুড় সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার মরদেহ ফেরত দেয়া হয়।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম (২৮) শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।

বিএসএফ ও ভারতের হাঁসখালী থানা পুলিশ মরদেহ নিয়ে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন। পরে বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্থান্তর করেন ভারতীয় পুলিশ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাঁসখালী থানার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আরিফুলের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park