মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সম্পন্ন।

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি:

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘চাকরি নয়, সেবা’-এই শ্লোগানে ২-ই মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় গোপালগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, গোপালগঞ্জ।

নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় শুরুতে প্রতিটি ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে প্রার্থীদের সুস্পষ্ট ব্রিফিং প্রদান করেন। সবশেষে প্রার্থীদের পরবর্তী ইভেন্টের জন্য প্রস্তুতিসহ আগামীকাল সকাল ০৭:০০ টায় মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park