
চুয়াডাঙ্গা জেলা পুলিশ হাসপাতালে যোগদানকৃত নবাগত মেডিকেল অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার চুয়াডাঙ্গা মহোদয়
অদ্য ০২.০৪.২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ হাসপাতালে যোগদানকৃত নবাগত মেডিকেল অফিসার জনাব হুমায়রা আক্তারকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), সদ্য যোগদানকৃত মেডিকেল অফিসারের গর্ভধারিনী মাতা, পিতা ও স্নেহের ছোট বোনসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।