
মোঃ মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধিঃ
মাননীয় প্রধান বিচারপতিকে অভ্যর্থনা ও সফর উপলক্ষে সার্কিট হাউজে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়, রবিবার (৯-ই এপ্রিল) বাংলাদেশের প্রধান বিচারপতি , জনাব ফয়েজ সিদ্দিকী মহোদয় এর ফরিদপুর জেলা সফর উপলক্ষে, সার্কিট হাউজে তাকে ফুল দিয়ে স্বাগত জানান,জনাব মোঃ শাহজাহান, পি পি এম, পুলিশ সুপার ফরিদপুর। এসময় উপস্থিত ছিলেন, জনাব মোঃ আলী আকবর শেখ, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, ফরিদপুর, জনাব মোঃ কামরুল আহসান তালুকদার,পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর, বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর, জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ ফরিদপুর জেলার সকল আইনজীবী বৃন্দ উপস্থিত ছিলেন।