বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

কালকিনিতে দিনের আলোতে প্রকাশ্যে চাচাকে জবাই করে হত্যা করলো ভাতিজা, গ্রেফতার – ৪

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে কবির হাওলাদার(৬০) নামে এক কৃষককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে আপন ভা‌তিজা আস‌লিম ও আসলাম। এ ঘটনায় প্রধান আসামী ছোট ভাই এইচ এম সবুরসহ ৪জনকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদ‌ন্দি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। রোববার ((৩০-ই জুলাই) দুপুরে থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও এলাকার সূত্রে জানাগেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলে আস‌ছিল। শনিবার বিকা‌লে ঐ জমিতে ক‌বির কাজ কর‌তে গে‌লে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর ও তার দুই ছে‌লে আ‌স‌লিম ও আসলাম প্রচন্ড ক্ষিপ্ত হয়ে কবির হাওলাদারকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পরে রাতেই এ ঘটনায় নিহত কবিরের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে সবুর ও তার দুই ছে‌লে ও স্ত্রীসহ ৪জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে প্রধান অসামী এইচ এম সবুর, সহযোগী আসামী আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও স্ত্রী লিপি বেগমকে বিভিন্নস্থান থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করে।
নিহতের ছেলে ফরিদ হাওলাদার কান্নাজরিত কন্ঠে বলেন, আমার বাবার হত্যাকারী সবুর ও তার দুই‌ ছে‌লের ফাঁসি চাই।
৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিচুর রহমান আনিচ বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মোহুরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে তার ছে‌লে‌দের‌কে দি‌য়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। আসামীদের দৃষ্টান্তমূলক শা‌স্তি চাই।
এ বিষয় জানতে চাইলে কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান বলেন – নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। দ্রুত অভিযান পরিচালনা করে সকল আসামী‌দেরকে গ্রেফতার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park