বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা এমদাদ বেপারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে অভিযুক্ত মানবপাচার চক্রের মূলহোতা এমদাদ বেপারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৫-ই আগস্ট) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ সোনার বাংলা হাউজিং এর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত এমদাদ বেপারী কুমাড়খালী গ্রামের শফিজ উদ্দিনের ছেলে। ২৫ মে গফুর মাতুব্বর নামে এক ভুক্তভোগী এমদাদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে তাকে আটক করে র‌্যাব। পরে এমদাদ বেপারীকে মাদারীপুর সদর মডেল থানার নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, এমদাদ বেপারীর প্রলোভনের শিকার হয়ে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হয় অনেক যুবক। এমদাদ ইতালিপ্রবাসী সজিব মীরার কাছে যুবকদের বিক্রি করে দেয়।

এদিকে এমদাদের গ্রেপ্তারে খবরে পেয়ে দালালদের দেওয়া টাকা ও নিখোঁজ সন্তানদের দ্রুত ফেরত পেতে থানায় অবস্থান নেন নিখোঁজ অন্তত ২০টি পরিবারের স্বজনরা।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সেলিম সরদার বলেন, সজিব মীরা লিবিয়া থেকে এমদাদকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছেন। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park