সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিশ্বকাপ মানেই মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৮৩১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:

কদিন আগেও ছিলেন না চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায়। সেই মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ স্কোয়াড জায়গা পেলেন, প্রথম দুই ম্যাচে নিজেকে চেনালেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরির রেকর্ড রিয়াদের দখলে।

বাংলায় একটি প্রবাদ আছে, পুরোনো চাল ভাতে বাড়ে! মাহমুদউল্লাহ রিয়াদ সেটিই যেন প্রমাণ করলেন আরও একবার। বিশ্রামের নামে বাদ পড়ার পর ছয় মাস পর দলে ফিরেছেন। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে। প্রথম দুই ম্যাচে খেলেছেন ৪১ ও ৪৬ রানের ইনিংস।

তৃতীয় ম্যাচে এসে বাজিমাত করলেন রিয়াদ। দক্ষিণ আফ্রিকার দেওয়া পাহাড়সম লক্ষ্যে সতীর্থরা যখন হতাশায় ভাসিয়েছেন৷ তখনই সব আলো কেড়ে নিয়েছেন রিয়াদ। অসাধারণ ব্যাটিংয়ে খেলেছেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। স্ট্রাইক রেট ছিল ১০০।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি এসেছিল রিয়াদের ব্যাটে। বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও রিয়াদ। ওয়ানডে ক্যারিয়ারে যে চারটি সেঞ্চুরি করেছেন রিয়াদ, তার সবকটিই আইসিসির ইভেন্টে।

বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ৬টি ব্যক্তিগত শতক দেখেছে ক্রিকেটবিশ্ব। তার মধ্যে রেকর্ড তিনটি ম্যাজিক ফিগার এসেছে রিয়াদের ব্যাট থেকে। এছাড়া দুটি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের, মুশফিকুর রহিম করেছেন একটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park