সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপির ডাকা অবরোধের শেষ দিনে বরগুনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯২ বার পঠিত

সানাউল্লাহ রেজা শাদ,বরগুনা:

বিএনপির ডাকা অবরোধের শেষ দিনে বরগুনায় ইটপাটকেল নিক্ষেপ করে চলন্ত ট্রাক (ঢাকা মেট্রো-ড-১২-১১০৩) থামিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর আড়াটার দিকে জেলার সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার সংবাদ পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সহায়তা করে। এ সময় বরগুনা জেলা পুলিশের বরগুনা সদর থানার টিম ও ডিবির টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল।

ট্রাকচালক মনির বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে ট্রিপ নিয়ে বরগুনায় আসার পথে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলার মোড়ে পৌঁছালে পাশের বাগান থেকে ৭-৮ জন যুবক দ্রুত ছুটে এসে আমার গাড়ির সামানের গ্লাসে এলোপাতাড়ি ইট মারতে থাকে। এ সময় দুজন যুবক ছুটে এসে চর-থাপ্পড় মেরে আমাকে গাড়ি থেকে নামিয়ে তাদের হাতে থাকা লাঠিতে পেট্রলে ভেজানো কাপড়ের তৈরি মশাল দিয়ে ট্রাকে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, ‘ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের শনাক্ত করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসব। তবে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিল। রাস্তার মোড় ও স্থানটি নির্জন থাকায় এখানে এমনটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park