সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলঢাকায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন।

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৪১৭ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ ( টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২ মাসব্যাপী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আলী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী, অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, প্রশিক্ষক নন্দ চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদুল আলম ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মোশাররফ হোসেন প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে বিস্তারিত ধারনা দেওয়া হবে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে ৪০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park