সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-০৭ ও র‍্যাব-০৮ এর যৌথ অভিযানে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার দুইজন গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে চাঞ্চল্যকর কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক হত্যা মামলার অন্যতম প্রধান দুইজন আসামীকে যৌথ অপারেশনে গ্রেফতার করেছে সদর কোম্পানি , র‍্যাব-৭, চট্টগ্রাম এবং সিপিএসসি কোম্পানি,র‍্যাব-৮,ভোলা।

চট্রগ্রাম নগরীতে কিশোর গ্যাং এর সাদেক ও রমজান নামে দুই গ্রুপের মধ্যে পোষাক কারখানার টাকা নিয়ে পূর্বে থেকেই দন্দ্ব চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েক বার ঝগড়া বিবাদ হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ০৯ মে ২০২৪ ইং তারিখ রাতে আকমল আলী রোডে আবারও মারামারি হয় । এ সময় পোশাক শ্রমিক মেহেদী ও রিফাত তাদের মারামারির মধ্যে পড়ে যায়। এক পর্যায়ে ছুরিকাঘাতে রক্তাক্ত হন দুজন। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে সিএমপি, চট্টগ্রামের ইপিজেড থানায় ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন।

এমন নির্মম, নৃশংস হত্যাকান্ড বিভিন্ন জাতীয়, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার পর র‌্যাব-৭ (সদর কোম্পানি) গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে হত্যা কান্ডের সাথে সম্পৃক্ত আসামী ভোলা জেলায় অবস্থান করছে। ঘটনাটি জানার পর র‌্যাব-৭(সদর কোম্পানি)- র‍্যাব ৮ সিপিএসসি (ভোলা ক্যাম্প) এর সাথে যৌথভাবে ছায়াতদন্ত শুরু করে এবং লোমহর্ষক ও চাঞ্চল্যকর এ হত্যার সাথে জড়িত ০২ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park