সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলঙ্কমুক্ত’ হতে দুধ দিয়ে গোসল করলেন ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কাঙ্ক্ষিত পদ না পেয়ে অভিমানে দুধ দিয়ে গোসল করে রাজনীতির ইতি টানলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। গত বুধবার দীর্ঘ ১২ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত হওয়া এই কমিটি গঠন নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে কাঁদা ছোড়াছুঁড়ি চলছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার ২২ সেকেন্ডের একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন আরমিন। মুহূর্তের মধ্যেই সেটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি শিশু জগ ভর্তি দুধ ছাত্রলীগ নেতার মাথায় ঢালছে আর তা সারা শরীরে মেখে নিচ্ছেন তিনি।
এদিকে, ছাত্রলীগ নেতা আরমিন আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটি মামলার আসামি, গত ১ বছর পুলিশের হয়রানি। পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে, বিদায় নেওয়া বেটার সিদ্ধান্ত। রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি। আবেগে ভেজালের স্থান নেই।’
এ বিষয়ে ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ বলেন, ‘ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা না জিজ্ঞেস করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম। তবে পদত্যাগ করিনি। যদি কমিটি পুনর্গঠন করা হয়, তাহলে আমি ছাত্র রাজনীতিতে ফিরে আসব।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park