সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাতীয় গ্রিড বিপর্যয়ের ৬ দিনেও বন্ধ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

গত ৪ অক্টোবর জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে দেশের অন্যান্য স্টেশনের মতো বন্ধ হয়ে যায় নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় ৪ নম্বর ইউনিট পুনরায় চালু করা গেলেও সেফটি ভাল্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ছয় দিনেও চালু করা সম্ভব হয়নি বিদ্যুৎকেন্দ্রটির পাঁচ নম্বর ইউনিট।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ইউনিটটি চালু করতে আরও একদিন সময় লাগবে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর এক ঘণ্টার মধ্যে ৪ নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘এই ইউনিটের সেফটি বাল্ব ফেটে গিয়ে এই সমস্যা দেখা দিয়েছে।

তিনি জানান, ইউনিট চলার জন্য মেটাল তাপমাত্রা থেকে রোটর তাপমাত্রা কমবেশি থাকা জরুরি। সেটা না থাকলে টারবাইনে সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে কোনো ইউনিট বন্ধ হয়ে গেলে সেটা তাৎক্ষণিক চালু করা না গেলে টেম্পারেচারের মাত্রা ঠিক করতে চার থেকে পাঁচ দিন সময় লেগে যায়। ওই ঘটনার পরের দিন অর্থাৎ ৫ অক্টোবর ৫ নম্বর ইউনিটটিতে পাওয়ার দেওয়ার পর লোডিংয়ের সময় দু’টি টেম্পারেচার সমপরিমান হয়ে যায়, যে কারণে এই ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।’ তবে আগামীকাল সোমবার নাগাদ এটি চালু হয়ে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর দুপুর দুইটার কিছু সময় পর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে আকস্মিক বিপর্যয় দেখা দেয়। যে কারণে ঢাকাসহ দেশের চার বিভাগের একটা বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park