মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোপনে বিয়ে করেছেন তানিয়া বৃষ্টি ও আরশ খান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পঠিত


বিনোদন প্রতিবেদক: এ প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খান। শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে প্রেম-বিয়ের গুঞ্জন। দীর্ঘদিন ধরেই তারা গোপন প্রণয় চালিয়ে যাচ্ছেন। বিয়ে করেছেন বলেও খবর চাউর হয়েছে।

এদিকে খোঁজ নিতে গিয়ে জানা গেল, বিয়ে এখনো হয়নি তাদের। তবে পারিবারিক আয়োজনেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেল। সূত্রগুলোর দাবি, নাটকে জুটি হয়ে কাজ করতে গিয়েই প্রেমে জড়ান এই দুই তারকা৷ তাদের সম্পর্ক শোবিজে ওপেন সিক্রেট৷

লুকোচুরি পর্ব শেষ করে তারা দাম্পত্য জীবন শুরু করবেন বলে মানসিকভাবে প্রস্তুত।

এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে নিরবতা পালন করেছেন তানিয়া-আরশ দুজনই। সেখানে তানিয়া ও আরশ দুজনই প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছেন তারা।

দুই তারকা বলেন, ‘আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটা সত্যি৷ আমাদের এই সম্পর্কের ব্যাপারে দুজনের পরিবারই অবগত। একটা পরিণতির দিকে যাবো আমরা পারিবারিকভাবেই। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা যাচ্ছে৷ তাই আরও কিছুদিন সময় নিতে চাই।’

প্রসঙ্গত, ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর সিনেমাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি থিতু হয়েছেন ছোট পর্দায়।

অন্যদিকে এ প্রজন্মের আলোচিত অভিনেতা আরশ খান৷ কাজ করে যাচ্ছেন নিয়মিত নাটকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park