মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অপু বিশ্বাসকে দেখতে জনতার ঢল।

  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পঠিত

মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী এলাকায় একটি গ্লামার গার্ডেন শো-রুম উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে গ্লামার গার্ডেনের অ্যাম্বাসেডর হিসেবে শো-রুমটির উদ্বোধন করেন এই ‘ঢালিউড কুইন’। তার আগে অপু বিশ্বাসের আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে জনতার ঢল নামে ওই এলাকায়। এ সময় চিত্রনায়িকাকে এক নজর দেখতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় জমায়। ভিড় সামলাতে মোতায়েন করা হয় পুলিশ।
কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস্পরে ফিতা ও কেক কেটে শো-রুমটির উদ্বোধন করেন অপু বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লামার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জয়, পরিচালক হাফেজ মো. জহিরুল ইসলাম, গ্লামার গার্ডেন শো-রুমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সবশেষ গত ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’। বাংলার বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ এবং তার সময়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন দয়াল রহমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তায়েব। তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। বর্তমানে অপু নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মাণ করছেন সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’। এটির পরিচালক বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে প্রথমবারের মতো অপুর নায়ক হয়ে আসছেন সাইমন সাদিক।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park