সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পুলিশ ফুটবলে ডিএমপি চ্যাম্পিয়ন।

  • আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৩০ বার পঠিত

শহিদুল ইসলাম

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২১ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল চট্টগ্রাম রেঞ্জ দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে এ ম্যাচ আজ (১৩ নভেম্বর) বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় ফুটবল ম্যাচ উপভোগ করেন।

খেলা শেষে র‌্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আইজিপি মহোদয় বলেন, আজকের ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা পেশাদারত্বের সাথে খেলে অনন্য ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করেছেন। ভবিষ্যতে আরও ভালো খেলার জন্য তিনি খেলোয়াড়দের প্রতি আহবান জানান।

তিনি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

খেলায় ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয়েছেন ডিএমপি ও জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ঈসা ফয়সাল। ম্যান অব দি টুর্নামেন্টের গৌরব অর্জন করেছেন চট্টগ্রাম রেঞ্জের কমল বড়ুয়া। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ঢাকার রেঞ্জের রবিউল ইসলাম। তিনি সর্বমোট নয়টি গোল করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park