সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‍‍‍গুণী আবৃত্তিশিল্পী হাসান আরিফ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩১০ বার পঠিত

বিনোদন প্রতিনিধি :

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, হাসান আরিফ বাংলাদেশের আবৃত্তি অঙ্গনে এক অনন্য নাম। তার আবৃত্তি শুনে আমি বরাবরই মুগ্ধ ও চমৎকৃত হতাম। কোথাও আবৃত্তি চর্চার কথা শুনলে তার নামটিই সবার আগে মাথায় আসতো। অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান তার কণ্ঠে আবৃত্তি ছাড়া পূর্ণতা পেতো না। গুণী আবৃত্তিশিল্পী হাসান আরিফ তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।

প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হাসান আরিফ স্মৃতি সংসদ আয়োজিত ‘হাসান আরিফ অন্তরে মম’ শীর্ষক প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফ এর জন্মদিনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বিশিষ্ট কবি ড. মুহাম্মদ সামাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিশিষ্ট আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্যাহ।

স্বাগত বক্তব্য রাখেন হাসান আরিফ স্মৃতি সংসদ এর আহবায়ক আজহারুল হক আজাদ। স্মৃতিচারণ করেন হাসান আরিফের বোন রাবেয়া রওশন তুলি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park