মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ইতিহাস গড়ে সেজদায় লুটিয়ে পড়লো মরক্কোর ফুটবলাররা

  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে একযোগে মরক্কোর সকল ফুটবলাররা মাঠের ভেতরেই সেজদায় লুটিয়ে পড়েন। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর ভাষা হয়তো নেই তাদের, কিন্তু তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করল না আফ্রিকার মুসলিম দেশটি। চলতি বিশ্বকাপে প্রত্যেক ম্যাচে জয়ের পরই তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে সেজদায় লুটিয়ে পড়ে। তবে এবার সেজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়টি একটু বেশিই অর্থবহন করে। কেননা তারা যে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই সঙ্গে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে এ কৃতিত্ব অর্জন করল। মরক্কোর আগে এই কৃতিত্ব অজর্ন করেছিল তুরস্ক। তারা ২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের কোনো ফুটবলার তাদের জালভেদ করতে পারেনি। একমাত্র গোলটি তারা খেয়েছে আত্মঘাতী গোল হিসবে। এখন পর্যন্ত কোন দলই তাদেরকে হারাতে পারেনি।

আফ্রিকান এটলাস লায়ন্সদের এমন ঈর্ষণীয় পারফরম্যান্স যেন সবাইকে তাক লাগিয়ে দেবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের এমন পারফরম্যান্স আফ্রিকান দলগুলোকে নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park