সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শীর্ষে থেকেই প্লে-অফে মাশরাফির সিলেট

  • আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক :

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছিল সিলেট স্ট্রাইকার্স। আসরের শেষ দিকে এসে সেই স্থান একটু শঙ্কায় পড়লেও, মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই শেষ করলো রাউন্ড রবিন লিগ পর্ব। আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট।

খুলনার বিপক্ষে এ জয়ে ১২ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে সিলেট।

কুমিল্লা ভিক্টোরিয়ানস আসরে তাদের শেষ ম্যাচে বড় ব্যবধানে না জিতলে সবার ওপরে থেকেই প্লে-অফ খেলবে দলটি।

আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১১৩ রান তুলতে পারে খুলনা। জবাব দিতে নেমে ১৫ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জাকির হাসান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে খুলনা। রান পাননি টপ অর্ডারের কোনো ব্যাটারই। মুনিম শাহরিয়ার (৩), অ্যান্ড্রু ব্যালবার্নি (৭) এবং শাই হোপ ফিরেছেন (৯) রান করে। চারে নামা জয় এদিন দলের হাল ধরেন। তবে ক্রিজে থিতু হয়ে তিনি ফিরেছেন ৪১ রানে। রান পাননি ইয়াসির রাব্বি (১২), সাব্বির রহমান (৬), সাইফউদ্দিনরা (৬)। শেষ দিকের ব্যাটার নাহিদুল ইসলামের ২২ রানে ভর করে একশর কোটা পার করে খুলনা।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে হোপের দল করে ১১৩ রান। সিলেটের হয়ে ২২ রান খরচায় ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। দুটি করে উইকেট পেয়েছেন ইমাদ ওয়াসিম এবং রুবেল হোসেন। একটি উইকেট গেছে মোহাম্মদ আমিরের পকেটে।

জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে সিলেট। কিন্তু চাপটা উতরে দেন তিন ও চার নম্বরে নামা জাকির হাসান এবং মুশফিকুর রহিম। দুজন মিলে গড়েন ৯০ রানের অনবদ্য জুটি। ৫০ রান করে জাকির ফেরেন হাসান মুরাদের বলে। একই ওভারে ফেরেন মুশফিকও। তবে তখন রান দরকার ছিল মাত্র ১৪। সহজেই সেই লক্ষ্য পাড়ি দেন রায়ান বার্ল (১২) ও গুলবাদিন নাইব (২)।

খুলনার হয়ে একটি করে উইকেট পেয়েছেন নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং হাসান মুরাদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park