সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঘোড়াঘাটে আওয়ামীলীগ নেতার বাড়িতে বিএনপির অগ্নিসংযোগ ও ভাংচুর থানায় মামলা।

  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগ ও বিএনপির সমাবেশকে ঘিরে দিনাজপুরের ঘোড়াঘাটে সৃষ্টি হয়েছে উত্তেজনা। শনিবার সূজা মসজিদ এলাকায় একই সময়ে সমাবেশের ঘোষণা দেয় উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন শাখা আওয়ামীলীগ ও বিএনপি।

সমাবেশের আগে মধ্য শুক্রবার রাতে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের বাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার সকালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেছে ওয়ার্ড আওয়ামীলীগ
সভাপতি রেজাউল করিম। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ রাতেই ৩ জনকে আটক করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে বেল্লাল মন্ডল (৩৮), হায়বর আলীর ছেলে মশিকুল মিয়া (২০) ও শাহিনুর ইসলামের ছেলে মোশারফ হোসেন (২৫)। তারা সকলে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোরগাছা গ্রামের বাসিন্দা।

মধ্যরাতেই ক্ষতিগ্রস্থা বাড়ি পরিদর্শন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

আওয়ামীলীগ নেতা রেজাউল করিমের ছেলে রাসেল মিয়া বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ২০ থেকে ২৫ জন আমার বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। তারা বাড়িতে ঢুকেই গালিগালাজ করে এবং মোটরসাইকেল ভাংচুর করে। পরে যাওয়ার সময় তারা আমাদের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন নিরঞ্জন সরকার বলেন, দুটি খড়ের পালায় আগুন লেগেছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছি।

এই অভিযোগ অস্বীকার করে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, এ সব ঘটনা পুরোটায় মিথ্যা। আমাদেরকে হয়রানী করতে একটি মহল চক্রান্ত করে এই নাটক সাজিয়েছে। এই ঘটনা সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। শুনলাম আমাদের দু’তিনজন নেতাকর্মীকেও পুলিশ গ্রেফতার করেছে। তিনি আরো বলেন, আমরা বিএনপির লোকজন তো এখন, ‘আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও’ জিকির করছি। আমরা কেন সংঘাত সৃষ্টি করতে যাবো।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, মামলা হয়েছে। আমরা এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করেছি। তাদেরকে শনিবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদেরকে গ্রেফতার করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park