মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

নীলফামারীর ডোমারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২২৭ বার পঠিত

বাসুদেব রায়
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনিছুর রহমান রতনকে (৫৫) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আনিছুর রহমান উপজেলার চিকনমাটি সওদাগর পাড়ার আব্দুল ওহাবের ছেলে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের আনিছুরকে মাদকসহ গ্রেফতার করে পুলিশ। উক্ত মাদক সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান ছিল। মামলা চলমান অবস্থায় জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করেন আনিছুর রহমান। গত ১৩ মার্চ আদালত আনিছুরকে দোষী সাবস্ত করে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। আদালতের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা এএসআই আহসান হাবিব সঙ্গীয়ফোর্স নিয়ে আনিছুরকে নিজ বাড়ী এলাকায় গ্রেফতার করেন।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে গ্রেফতারকৃত আনিছুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park