
ফরিদপুর প্রতিনিধি:
“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যকে সামনে ফরিদপুরে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস । উক্ত দিবস উপলক্ষ্যে শেখ জামাল স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব মজিবুল হক ফিরোজ, জনাব আমিনুর রহমান ফরিদ, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।