সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা মাছ ও সবজি রপ্তানি কারক প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নে চলছে তুঘলকি কান্ডকারখানা

  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ঢাকা শ্যামবাজারে অবস্থিত ঢাকা মাছ ও সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নে চলছে অনিয়মের মহোৎসব। এই ট্রেড ইউনিয়নে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে এক তরফাভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এই নির্বাচনে অংশ নেওয়া একটি প্যানেলের প্রার্থী ও মেয়াদ উত্তীর্ণ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মালেক হোসেন জানান গত ফেব্রুয়ারির ১ (এক) তারিখে এই ট্রেড ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষিত হয় তবে তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মাস্টার সংগঠনের নিয়ম-নীতি উপেক্ষা করে একতরফা ভাবে ভোটার তালিকা তৈরি করে এবং কোন আপত্তি না শুনেই ঐ ভোটার তালিকায় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করলে তখন পরিচালক বিভাগীয় শ্রম অধিদপ্তর বরাবর তিনটি অভিযোগ দায়ের করেন এবং এসব অভিযোগ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নির্বাচনের ব্যবস্থা করেন এবং একতরফা ভাবে মোহাম্মদ মুসলিম উদ্দিন কে সভাপতি ও মুজিবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে এবং তাদের পূর্ণ প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রম অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে বিভাগীয় শ্রম দপ্তর কোন ব্যবস্থা গ্রহণ না করায় নির্বাচন সাব কমিটি এই একতরফা নির্বাচনের আয়োজন করে। এ বিষয়ে নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান এই প্রতিবেদকের সাথে আলাপকালে জানান সাবেক কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে একটি সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু নির্বাচনের পূর্বকালে তারা মনোনয়নপত্র দাখিল করে নাই তাই অপর প্যানেলের প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়ায় তাদের কে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তিনি আরো জানান শ্রম দপ্তর তাকে নির্বাচন বন্ধের কোন নির্দেশনা দেন নাই তাই তিনি নির্বাচন যথাসময়ে সম্পন্ন করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন শ্রম দপ্তর যদি নির্বাচন বাতিল বা স্হগিত করে তদন্ত সাপেক্ষে আবার নির্বাচনের জন্য নির্দেশনা দেন তখন সে মোতাবেক কাজ করা হবে।

সর্বশেষ এই একতরফা নির্বাচন বাতিল ঘোষনা করে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে পুনরায় নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আবেদন করা হলেও বিভাগীয় শ্রম অধিদপ্তর এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এ বিষয়ে বিভাগীয় শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ হাফিজ এর সাথে এই প্রতিবেদক মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আইন মেনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়ে ব্যাবস্হা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park