
মো: মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধি:
১৩ই এপ্রিল বৃহসপতিবার দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার পক্ষ থেকে, ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার ফরিদপুর প্রতিনিধি মো: মিন্টু শেখ।
সৌজন্য সাক্ষাতে, ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদ্বয় মোঃ শাহজাহান (পি পি এম)।
এবং ফরিদপুর (ডিবি) ওসি মোঃ মামুনুর রশিদ মহোদয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, মোঃ নয়ন রহমান, পরিবেশ মানবাধিকার সংস্থার পরিচালক (সমগ্র বাংলাদেশ)।
সৌজন্য সাক্ষাৎ শেষে, পুলিশ সুপার মহোদ্বয়, মো: শাহজাহান (পি পি এম) ও ফরিদপুর (ডিবি) ওসি মো: মামুনুর রশীদ সাহেব, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে সন্ত্রাস ও দূর্নীতিমূক্ত করার দৃঢ় প্রত্যায় নিয়ে আলোচনা করেন।
এবং সমাজের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের গুরুত্ব ও সাধারন মানুষের সহযোগিতার বিষয়ে বিশেষ আলোচনা করেন।
তাহারা আরও বলেন, সাধারণ জনগন যদি সচেতন ও সচেষ্ট থাকে, তাহলে দেশ ও সমাজ হতে দূর্নীতি ও সকল প্রকার অপরাধ মুক্ত করে দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করা সম্ভব।
প্রশাসন সব সময় তাদের পাশে ছিল আছে ও থাকবে।
দৈনিক আজকের সংগ্রাম পত্রিকা পরিবারের সকলের মঙ্গল কামনা করে আলচনার সমাপ্তি করেন।