
আকাশ চৌধুরী
শিবালয়ে প্রয়াত সাংবাদিকদের স্বরণে শিবালয় উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান, শিবালয় থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহনুর এ আলম, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান, মানিকগঞ্জ জেলা পরিষদ সদস্য এম এ কুদ্দুস, উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী বাবু রথিন সাহা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আক্তার মঞ্জুর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।