সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-০৮

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১২৬ বার পঠিত

মো:মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধি:

র‍্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-২) একটি বিশেষ আভিযানিক দল, আজ ১৪ এপ্রিল ২৩ তারিখে র‍্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন প্রামানিক(৩০), পিতা- মোঃ বাবর আলী প্রামানিক, সাং-কলেজ পাড়া, থানা-সদর, জেলা- রাজবাড়ী, একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে। এরই প্রেক্ষিতে র‍্যাবের আভিযানিক দল, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা গ্রামস্থ বাখুন্ডা রেল ক্রসিং এর পূর্ব পাশে ফরিদপুর ভাংগাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান গ্রহন করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে। উক্ত তথ্যের ভিত্তিতে দুপুর ০৩.২০ মিনিটে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয়। এবং উক্ত আসামির কাছ থেকে ৫১৩৫ পিস ইয়াবা, ০২টি মোবাইল, ০৩ টি সিম এবং মাদক বিক্রিত ৭০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা থেকে মাদক, পরিবহন যোগে রাজবাড়ী ও ফরিদপুর জেলা এলাকায় বিক্রি করে আসছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কোতায়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park