সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মামলা দায়েরের ২৪ ঘন্টার ভিতর ডাকাতির মালামালসহ আসামী গ্রেপ্তার করলেন ঢাকা জেলার সেরা তদন্তকারী,চৌকশ এসআই অলোক কুমার দে।

  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ডাকাতির ঘটনায় ২৪ঘন্টা পরে ৩ ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে মোঃ শরিফুল ইসলাম, মোঃ ইমরান ও সোনিয়া আক্তার নুরুন্নাহার। শুক্রবার (১৪-ই এপ্রিল) সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্যটি জানানো হয়। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিন মোঃ আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদ এলাকায় ইদু মিয়ার বাড়ির ভাড়াটিয়ে রাবেয়া বেগম গত ১১এপ্রিল সকালে তার স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে তার রুমে শুয়েছিলেন। সকাল সাড়ে ১০টার সময় হঠাৎ ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে কয়েকজন লোক তাকে ঘরের দরজা খুলতে বললে সে দরজা খুলে দেন। এসময় ডিবি ও সাংবাদিক পরিচয়দানকারী কয়েকজন লোক তাদের ঘরে প্রবেশ করেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেন। এসময় গৃহকত্রী রাবেয়া তাদের দরজা, জানালা বন্ধ করে দেয়ার কারন জিজ্ঞাসা করলে ডিবি ও সাংবাদিক পরিচয়দানকারী ডাকাতদল তাদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এক পর্যায়ে ডাকাতরা গৃহকত্রী রাবেয়া ও তার স্বামী-ছেলেকে মারপিট করে ঘরে থাকা জমি বিক্রির ৩লক্ষ১৭হাজার টাকা, ১ভরি ১২ আনা ওজনের ৩টি স্বর্নের চেইন,৬আনা ওজনের ৩ জোড়া কানের দুল,৪ আনা ওজনের একটি স্বর্নের বেসলেট এবং কয়েকটি দামী মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় রাবেয়া বেগম মডেল থানায় মামলা করার ২৪ঘন্টার মধ্যেই কেরানীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উক্ত ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের কাছ থেকে এশিয়ান টিভির লোগো সম্বলিত একটিবুম, একটি ভিডিও ক্যামেরা, একটি এশিয়ান টিভির আইডি কার্ড ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়,

মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর অলক, তিনি ইতিপূর্বে আরো অনেক চাঞ্চল্যকর ডাকাতি মামলার চমৎকার উদঘাটন করেছেন এবং বারবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।

সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর, মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park