সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার অভিযানে জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ।

  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৪৮০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে অগ্নিনির্বাপন, আইনশৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কাজে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিনির্বাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করছেন। আইজিপির নির্দেশে পুলিশ অফিসার ও ফোর্স সবাই মিলে একযোগে দায়িত্ব পালন করছেন।

শনিবার (১৫-ই এপ্রিল) ভোরে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসের কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য দায়িত্ব পালন করছেন।

পুলিশ সদস্যরা নিজ দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজ কাঁধে বহন করে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে পুলিশের ওয়াটার ক্যানন।

এছাড়াও, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশেপাশের এলাকার যানজট নিয়ন্ত্রণ এবং যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park