সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আয়রনম্যান প্রতিযোগিতা ১ দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এই প্রতিযোগিতায় ১ জন প্রতিযোগিকে ৩.৮ কিমি সাঁতার শেষ করে, ১৮০ কিমি সাইকেল চালাতে হয় এবং এরপর ৪২.২ কিমি ম্যারাথনে অংশগ্রহণ করতে হয়। এই তিনটা ডিসিপ্লিনে সর্বোমোট ২২৬.৩ কিমি দূরত্ব বিরতিহীনভাবে কেউ ১৭ ঘন্টার মধ্যে শেষ করতে পারলে তাকে আয়রনম্যান মেডেল দেয়া হয়। সারা বছর বিশ্বের ৬০ টি দেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ইভেন্ট গুলোতে অ্যাথলেটসদের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে সেরা অ্যাথলেটসদের বাছাই করে নিয়ে অনুষ্ঠিত হয় আয়রনময়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। গত ১০ সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩। ৯৩ টি দেশ থেকে ২২০০ প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এডিসি মিশু বিশ্বাস সহ আরো ৪ জন।

মিশু বিশ্বাস, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগে কর্মরত আছেন। তিনি রবিবার (১০-ই সেপ্টেম্বর) ফ্রান্সে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে কৃতিত্বের সাথে ২২৬.৩ কিমি দূরত্ব মাত্র ১৩ ঘন্টা ৪১ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩.৮ কিমি সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ঘন্টা ৩৩ মিনিট, ১৮০.২ কিমি সাইকেল শেষ করেছেন ৮ ঘন্টা ০২ মিনিট এবং ৪২.২ কিমি ম্যারাথন শেষ করেছেন মাত্র ৩ ঘন্টা ৪৯ মিনিটে। তিনিই প্রথম সিভিল সার্ভেন্ট যিনি এই গৌরব অর্জন করেছেন। এছাড়া অন্য তিনজন প্রতিযোগি শামসুজ্জামান আরাফাত, আরিফুর রহমান বেলাল ও শুভ দে সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করেন।

ইতোপূর্বে মিশু বিশ্বাস গত মে মাসে ব্রাজিলে অনুষ্ঠিত আয়রনম্যান ব্রাজিল ১২ ঘন্টা ১১ মিনিটে সম্পন্ন করেন। গত বছর আয়রনম্যান মালয়েশিয়া” কৃতিত্বের সাথে ১৩ ঘন্টা ১৯ মিনিটে এবং ২০২০ সালে তুরস্কে অনুষ্ঠিত “আয়রম্যান তুরস্ক” ৭০.৩ সফলভাবে শেষ করেন ৬ ঘন্টা ৩৫ মিনিটে। তিনি ২০২০ সালে প্রথম সিভিল সার্ভেন্ট হিসেবে বাংলা চ্যানেল অতিক্রম করেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, সিংগাপুর ও থাইল্যান্ড হাফ ম্যারাথন সহ প্রায় একাধিক হাফ-ম্যারাথনে অংশগ্রহণ করেন৷

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park