
ক্রীড়া প্রতিবেদক:
ল্যাভেন্ডার মিনি ক্রিকেট টুর্নামেন্ট (নাইট ম্যাচ)-২০২৩। ১৮ই ডিসেম্বর ল্যাভেন্ডার মিনি ক্রিকেট টুর্নামেন্টের ৫ম ম্যাচে মুখোমুখি হয় আই. টি থানডারস বনাম কাটিং স্টারস। আই. টি থান্ডারস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। আই. টি থান্ডারস টিমের অধিনায়ক টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়ে ভুল করেন নি, তা বুঝিয়ে দিয়েছেন আই. টি থান্ডারস টিমের দুই ওপেনার। বিনা উইকেটে ৪০ রান তুলেন আই. টি থান্ডারস। আই.টি থান্ডারসের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মো: রিদয়। কাটিং স্টারস এর বলার সুবিধা করতে পারেন নি। একটি করে উইকেট তুলে নেন ইমরান ও জনি। শেষ পর্যন্ত আই. টি থান্ডারস ২ উইকেট ৬৭ রান স্কোর বোডে জমা করেন।
৬৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় কাটিং স্টারস। কাটিংয়ের হয়ে সর্বোচ্চ ১১ রান করেন ইমরান। ৪ উইকেট শিকার করেন মো: আরিফ । শেষ পর্যন্ত ৪৬ রানে গুটিয়ে যায় কাটিং স্টারস।
২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আই. টি থান্ডারস।
দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী স্যাম্পল ইয়াং স্টারস বনাম কোয়ালিটি চ্যালেঞ্জার। স্যাম্পল ইয়াং স্টারস এর ওপেনার মামুনের ব্যাটে ভর করে ৬৫ রান সংগ্রহ করে স্যাম্পল ইয়াং স্টারস। দলের হয়ে সর্ব্বোচ ২৫ রান করেন মামুন। ২ টি করে উইকেট নেন লাকিবুল ও আলামিন। ৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে চাপে পরে কোয়ালিটি চ্যালেঞ্জার। জয়নউদ্দিন ও আজমিরের ব্যাট ভর করে জয় তুলে নেয় কোয়ালিটি চ্যালেঞ্জার। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জয়নউদ্দিন। ৪ উইকেট নেয় মো: মামুন।
এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫৩ রান নিয়ে শীর্ষে আছে মো: মামুন ( স্যাম্পল ইয়াং স্টারস)। ৬ উইকেট নিয়ে শীর্ষ স্থানে মো: লাতিফুল ( কোয়ালিটি চ্যালেঞ্জার)