সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ল্যাভেন্ডার মিনি ক্রিকেট টুর্নামেন্টে ৫ ম্যাচ পরে হারের স্বাদ পেল কোয়ালিটি । টানা ৪ ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন বাচিয়ে রাখলো প্রোডাকশন।

  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২২০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক:

প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার অবস্থা হয়েছিলো প্রোডাকশন নাইট রাইডারস এর। নিজেদের ৬ষ্ট ম্যাচে জয় তুলে সেমিতে যাওয়ার পথ সহজ করলো প্রোডাকশন। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে প্রোডাকশন নাইট রাইডারস। প্রোডাকশনের দুই ওপেনার মো: আউয়াল ও মো: রুবেল দুরন্ত শুরু করে। ৫ ওভারে দলীয় ৪৯ রানে ব্যাক্তিগত ৩০ রানে আউয়ালের আউটে ৪৯ রানের ওপেনিং জুটি ভাঙ্গে। পরবর্তীতে রুবেলের ২৫ রানে বড় সংগ্রহের দিকে যায় প্রোডাকশন নাইট রাইডারস। ১০ ওভারে ৮৮ রান করে প্রোডাকশন। ৮৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পরে কোয়ালিটি। ৩ টি করে উইকেট নেন মো: মমিন ও মো: আউয়াল। কোয়ালিটি ১০ ওভারে ৬৫ রানে থেকে যায়। ৩০ রান ও ৩ টি উইকেট নিয়ে ম্যাচ সেরা মো: আউয়াল ( প্রোডাকশন নাইট রাইডারস)। দিনের ওপর ম্যাচে শক্তিশালী আই.টির সাথে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে কমাশিয়াল এলিট ফ্রোস। প্রথমে ব্যাট করে ৭১ রানের টার্গেট দেয় আই. টি থান্ডারস। বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৫৭ রানে অলআউট হয়ে যায় কমাশিয়াল এলিট ফ্রোস। এই জয়ে টুর্নামেন্টের শীর্ষে অবস্থান করছেন আই.টি থান্ডারস।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park